Minoxidil হচ্ছে বাংলাদেশের লোকাল ফার্মেসিতে সচরাচর পাওয়া যায় এমন একটি ওষুধের গ্রুপ। এটি মূলত বিশেষ কিছু ক্ষেত্রে সেবন বা ব্যবহার করা হয়। যেমন: অ্যালোপেসিয়া বা টাক পড়া সমস্যার মোকাবেলা করার জন্যই এটি সবচেয়ে বেশি জনপ্রিয়, তবে এটি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও বেশ ভূমিকা রাখে।
মিনোক্সিডিল গ্রুপের বেশ কিছু পরিচিত ওষুধ রয়েছে, যা আমরা নিচের দিকে পর্যায়ক্রমে আলোচনায় নিয়ে আসছি।
Minoxidil কি?
Minoxidil হচ্ছে একটি মেডিসিন গ্রুপ, যা মূলত আমাদের মাথার চুল পড়া প্রতিরোধ করে এবং মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়াও এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্যও বেশ কার্যকরী ভূমিকায় রয়েছে।
Minoxidil গ্রুপের ওষুধের তালিকা
Minoxidil গ্রুপে বেশ জনপ্রিয় কিছু কোম্পানির ওষুধ রয়েছে, এগুলোর মধ্যে স্কয়ার, ইনসেপ্টা এবং বেক্সিমকো অন্যতম।
Minoxidil গ্রুপের ওষুধের তালিকাগুলো হলো:
- Splendora (স্কয়ার)
- Xenogrow (ইনসেপ্টা)
- Minox (বেক্সিমকো)
- Tugain (রেনাটা)
মিনোক্সিডিল মূলত ব্যবহার বিধির ভিত্তিতে ধরন ভিন্ন হয়। যখন আমাদের স্প্রে করে দিতে হয় মাথায়, তখন এটি লিকুইড হিসেবে পাওয়া যায়, আর রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য এটি ট্যাবলেট হিসেবে পাওয়া যায়।
যেকোনো ওষুধ সেবনের বা ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।
Minoxidil ব্যবহারের নিয়ম
উচ্চ রক্তচাপের রোগীর ক্ষেত্রে সাধারণ ওষুধে রক্তচাপ নিয়ন্ত্রণে না আসলে তাদের জন্য ডাক্তার এই গ্রুপের ওষুধ প্রয়োগের প্রয়োজন মনে করেন। এছাড়াও বর্তমানে অনেক চর্মরোগ বিশেষজ্ঞ অতিরিক্ত চুল পড়া ঠেকাতে খুব কম মাত্রায় মিনোক্সিডিল ট্যাবলেট সেবনের জন্য বলেন।
এই ধরনের ওষুধ কেবলমাত্র রোগীর অবস্থাকে বিবেচনা করেই পরিমাণ নির্ধারণ করা যেতে পারে, তাই অবশ্যই এটি ডাক্তারের পরামর্শের বাইরে গিয়ে সেবন করা কোনোক্রমেই উচিত হবে না।
তবে সাধারণ কিছু নিয়মে ডাক্তারগণ যে রুটিন লিখে থাকেন, সুবিধার জন্য সেটিকে এখানে দেখানো হলো:
চুল পড়ার চিকিৎসায়
সাধারণত পুরুষদের ক্ষেত্রে প্রতিদিন ১.২৫ মিলিগ্রাম থেকে ৫ মিলিগ্রাম এবং নারীদের ক্ষেত্রে ০.২৫ মিলিগ্রাম থেকে ২.৫ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া হয়। এবং এটি দিনে হয়তো ১ বার সেবনের কথা বলা হয়।
উচ্চ রক্তচাপের চিকিৎসায়
প্রতিদিন ৫ মিলিগ্রাম দিয়ে শুরু করা হয়, যা দিনে একবার বা দুইবার ভাগ করে দেওয়া হতে পারে। উচ্চ রক্তচাপের জন্য মিনোক্সিডিল সেবন করলে এর সাথে সাধারণত একটি ডাইউরেটিক (পানির বড়ি) এবং একটি বিটা-ব্লকার ওষুধ দেওয়া হয়। এটি শরীরে পানি জমে যাওয়া এবং হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া ঠেকাতে সাহায্য করে।
minoxidil price in bangladesh
যেহেতু মিনোক্সিডিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে এবং ভিন্ন ভিন্ন পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই এর দামের ক্ষেত্রেও বেশ তারতম্য দেখা যায়। অনলাইনে minoxidil price in bangladesh সম্পর্কে খোঁজ করলে দেখা যায় যে, নির্দিষ্ট ব্র্যান্ড এবং ওষুধের পরিমাণের ওপর ভিত্তি করেই মূলত বাজারে এর দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে।
৫% সলিউশন/স্প্রে, ৬০ মিলি বোতল
যাদের বোতল বা স্প্রের প্রয়োজন, তাদের জন্য এই লিস্টে বাংলাদেশি ব্র্যান্ডের দাম ও পরিমাণ উল্লেখ করা রয়েছে।
| ব্র্যান্ডের নাম | কোম্পানির নাম | দাম (আনুমানিক) |
| Splendora (৫%) | Square Pharmaceuticals | ৬০০ – ৬০২ টাকা |
| Xenogrow (৫%) | Incepta Pharmaceuticals | ৬০০ টাকা |
| Minox (৫%) | Beximco Pharmaceuticals | ৬০০ টাকা |
| Regain (৫%) | Renata PLC | ৬০০ টাকা |
| Trugain (৫%) | Ziska Pharmaceuticals | ৫৫০ টাকা |
ইমপোর্টেড ব্র্যান্ড (৫% সলিউশন/স্প্রে, ৬০ মিলি বোতল)
বিদেশি ব্র্যান্ডের ক্ষেত্রে দামেও বেশ কিছুটা পার্থক্য দেখা যেতে পারে। তবে এখানে আনুমানিক বাজারে থাকা দামের সাথে মিল রেখে লিস্ট করা হয়েছে, যা সময়ের সাথে দ্রুতই ওঠানামা করতে থাকে।
| ব্র্যান্ডের নাম | দাম (আনুমানিক) |
| Kirkland (৫%) | ৭০০ – ১,৫০০ টাকা (সেলার ও অফারের ওপর নির্ভরশীল) |
| Mintop (৫%) | ৮০০ – ১,৫০০ টাকা |
মিনোক্সিডিল ট্যাবলেট
রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য ট্যাবলেট বা চুল পড়া ঠেকাতেও অনেক ক্ষেত্রে ট্যাবলেট ব্যবহার করা হতে পারে, আর সেই ট্যাবলেটের লিস্টও নিচে দেওয়া হলো। সাধারণত এটি প্রেসক্রিপশন ছাড়া বাজারে বিক্রি হয় না।
Lonitab (২.৫ মি.গ্রা.)১ পাতা (১০টি ট্যাবলেট) 450 টাকা
আপনি যদি সবসময়ের আপডেট প্রাইসটি সম্পর্কে জানতে চান, তাহলে আপনি glowfuelbd থেকে দেখে নিতে পারবেন। সেখানে প্রতিটি প্রোডাক্টেরই সকল ইনফরমেশন আপডেটেড থাকে।

